সামাজিক সংগঠন আরশিনগরের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও সংগীত অনুষ্ঠান গত ২২ জুলাই নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গীতিকার কর্নেল (অব.) ডা. গোলাম মোস্তফা। সংবর্ধিত অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, হুমায়ুন কবির সোহেল, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাভেদ নজরুল, কাউন্সিলর আনজুমান আরা বেগম, ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী, রায়হান রুবেল, শিল্পী মাসুদ ও সংগঠনের সকল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













