বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসদরের ৯নং ওয়ার্ড উত্তর গোবিন্দার খিল নিবাসী বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম বন্দরের (অব.) অডিট কর্মকর্তা সামশুল আলম (৬৫) গতকাল সোমবার দুপুর সাড়ে ১১টায় পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে …….রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী ৩ ছেলে ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার রাত ৯টায় তার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আ’লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন, পৌর কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধহযরত শাহসূফি আকবর শাহ্‌ আল মাদানী (রহঃ) দরবারে মাহফিল