অমর একুশ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে গতকাল বিকেলে দলের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাসদ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত। তিনি বলেন, সর্বক্ষেত্রে জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতির বিকাশে বাংলা ভাষাকে সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত করাই হতে হবে আমাদের লক্ষ্য।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এড. আবু মোহাম্মদ হাশেম, কেন্দ্রীয় সহ সভাপতি নূরুল আলম মন্টু, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, উত্তর জেলা সম্পাদক এস এম আখতারুল আলম ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সৈয়দ জাফর হোসেন, চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, অধ্যক্ষ সমীর দাশ, মোহাম্মদ ইউসুফ, হায়দার আলী, আবদুল লতিফ, চেয়ারম্যান কামাল পাশা চৌধুরী ও লোকমান হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











