বছরের প্রথম দিন থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাউজান পৌরসভা বিশেষ ছাড়ে হোল্ডিং ট্যাক্স আদায় কর্মসূচি গ্রহণ করছে। কর্মসূচি পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান টিমের মাধ্যমে। গতকাল বছরের প্রথম দিনে শনিবার পৌরসদরের ফজলুল কবির অডিটরিয়ামে নাগরিকদের এক সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন মেয়র জমির উদ্দিন পারভেজ।
পৌর নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি স্বপন দাশ গুপ্ত, কাউন্সিলর সমির দাশ গুপ্ত, জানে আলম জনি, আজাদ হোসেন, জাহাঙ্গীর আলম মুন্সি, জয়নাল আবেদীন, মনিরুল ইসলাম, আবদুল্লাহ আল হান্নান, মোহাম্মদ ইকবাল, এরফান সৌরভ, আরফানুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। আগামী ৭ জানুয়ারি নিয়মিত করদাতাদের লটারির মাধ্যমে ২০ জনকে মূল্যবান পুরষ্কার দেয়া হবে।













