কার্যনির্বাহী কমিটির ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শন

মা ও শিশু হাসপাতাল

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গতকাল শনিবার ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের চলমান নিমার্ণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম. এ. তাহের খান, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ডা. কামরুন নাহার দস্তগীর, অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ সাগির, মোহাম্মদ শহীদ উল্লাহ, ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, মেম্বার ডা. মো. আবু তৈয়ব, প্রফেসর ডা. কামরুন নেসা, মো. আলমগীর পারভেজ, খায়েজ আহম্মেদ ভূঁইয়া, ডা. ফজল করিম বাবুল, ডা. মো. জাহিদ হোসেন শরীফ, মো. হারুন ইউসুফ, এ. এস. এম. জাফর, ছৈয়দ ছগীর আহমদ, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ডা. মো. নূরুল হক, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, প্রকৌশলী অনুরুপ চৌধুরী, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, মো. মনজুরুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় কমিটির কর্মকর্তারা সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠান সমূহকে ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজে সহযোগিতা করার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞানের উৎসের সাথে বন্ধুত্ব যাদের তারাই বইবন্ধু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৩ জন