নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ।
আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো মো. আলমগীর(২৭), মো. মনজুর আলম(২৫), মো. লিটন(২৬), মো. শওকত(২৬), মো. আব্দুস শুকুর মানিক(২৬) ও মো. ছগির ওরফে সাগর(৫২)। বাংলানিউজ
পুলিশ জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর আকবরশাহ থানার পশ্চিম ফিরোজশাহ এলাকার দোকান মালিক মো. একরামুল করিম দোকান খোলার সময় ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসে। তার মধ্যে ২ জন ব্যক্তি খেলনা ক্রয় করার অজুহাত দেখিয়ে দোকানদারকে ব্যস্ত রাখে, অপর এক ব্যক্তি দোকানদারের পিছনে রাখা ছোট কাধ ব্যাগটি নিয়ে যায়। ব্যাগের ভিতরে থাকা নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পরে থানায় মামলা দায়ের করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, “সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জেলায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
মো. ছগির ওরফে সাগর ছাড়া বাকিদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।














