পার্বত্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে গতকাল রোববার দুপুরে ৫০ হাজার ইয়াবাসহ এক উপজাতি যুবককে আটক করেছে বিজিবি। সীমান্তের রেজু বিওপি জোয়ানরা অভিযান চালিয়ে বিজয় তঞ্চঙ্গা (২২) নামে ঐ যুবককে আটক করেন।
অভিযান পরিচালনাকারী নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে লুঙ্গি ও বস্তায় মোড়ানো ৫০ হাজার ইয়াবাসহ স্থানীয় বড়ইতলীর মংচাইচিং তঞ্চঙ্গার ছেলেকে আটক করি।
নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্তার কথা স্বীকার করেন।












