গাউছিয়া কমিটি ২৮নং ওয়ার্ড আমির হোসেন দোভাষী সড়ক ইউনিটের ব্যবস্থাপনায় গত শুক্রবার ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের পুরস্কার বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে মহামারি করোনা যুদ্ধে মানবতার পাশে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। ইউনিটের সভাপতি মোহাম্মদ আইয়ুব দোভাষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম আবিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. শফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইলিয়াস আল-কাদের, হাফেজ মো. আজহারুল হক আজাদ। উপস্থিত ছিলেন মুহাম্মদ ফয়েজ, মো. আবদুল মালেক, মো. ইউসুফ, মো. রিদওয়ানুল বারী তাহেরী, মো. আব্বাস দোভাষী, আইয়ুব খান, আরমান পাশা, জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান, মো. নাসির প্রমুখ। অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রধান অতিথি বলেন, গাউছিয়া কমিটি তরিক্বত ভিত্তিক সংগঠন হওয়া সত্ত্বেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়ে প্রকৃত অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।










