চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগ সিবিএর উদ্যোগে নগরীর নিমতলা বিশ্বরোডে সংগঠনের অফিস চত্বরে সংবর্ধনা সভা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগের সভাপতি মীর নওশাদ। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহসভাপতি মুহাম্মদ শফর আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, কার্যকরী সভাপতি মো. এসকান্দর, হাজী কামাল, সিনিয়র সহসভাপতি হাজী হাসান, নুরুল আবছার, নুরুল আমিন ভুঁইয়া, আবু ছিদ্দিক, হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, শহীদ উল্লাহ, হাজী মো. নাছের, মো. জসিম, মো. নাছির উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মো. আলমাছ উদ্দিন, অর্থ সম্পাদক আলী আকবর, রফিকুল ইসলাম, মো. জাহেদ, শফিকুল ইসলাম, মো. সেলিম, মোহাম্মদ জসিম, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আলমগীর, সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস, মো. হারুনর রশিদ রনি, মো. লোকমান হাকিম, মো. সেলিম, শফিকুল ইসলাম, মো. দিদারুল আলম, মো. নূর করিম, মো. জয়নাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










