বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম শাখার শপথগ্রহণ অনুষ্ঠান

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার নবনির্বাচিত কর্মকর্তাদের শপথগ্রহণ অনুষ্ঠান রবিবার (২৪ মে) দুপুরে নগরীর জেলা পরিষদের টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাধন চন্দ্র ধরের সভাপতিত্বে ও সদস্য খনরঞ্জন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সদস্য ছালেহ আহমেদ, নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান সুভাষ চন্দ্র ধর, সদস্য রঞ্জিত কুমার বণিক, বাজুস চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি সিঁদুল কুমার ধর, সাবেক সহসভাপতি হারাধন মহাজন। বক্তব্য রাখেন বাজুস চট্টগ্রাম শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন ধর, নবনির্বাচিত চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, জেনারেল সেক্রেটারি কাজল বণিক, সিনিয়র জয়েন সেক্রেটারি রাজীব ধর তমাল, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. জাকির হোসেন, দক্ষিণমধ্যম হালিশহর আঞ্চলিক কমিটির সভাপতি লিটন ধর, পাঠানটুলীমোটলটুলী আঞ্চলিক কমিটির সভাপতি কৃষ্ণ ধর, ফকিরহাট আঞ্চলিক কমিটির সভাপতি সুভাষ ধর, দক্ষিণপশ্চিম বাকলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মো. আলমগীর প্রমুখ। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাধন চন্দ্র ধর। শপথগ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সিদ্দিকী লিটন, ভাইস চেয়ারম্যান প্রদীপ গুহ ও শান্তনু বণিক, জেনারেল সেক্রেটারি কাজল বণিক, সিনিয়র জয়েন সেক্রেটারি রাজীব ধর তমাল, জয়েন্ট সেক্রেটারি বিপ্লব কান্তি ধর, মিনানাথ ধর ও নয়ন কুমার ধর, ট্রেজারার শম্ভু ধর, এঙিকিউটিভ মেম্বার যথাক্রমে খোকন ধর, সুজিত কুমার ধর, সত্য কুমার ধর, হরিশংকর ধর, মন্টু চন্দ্র সরকার, মিন্টু ধর, শিমু রাণী দেব, মো. আজিজ উল্লা, রাজীব ধর, অলক চন্দ্র পোদ্দার, অজিত চৌধুরী, ত্রিদীপ চন্দন ধর, কৃষ্ণ বণিক, নির্মল ধর, অনুপম বণিক, ধীমান ধর, রুবেল ধর, শংকর সাহা, রুবেল ধর () ও উজ্জ্বল গুহ। অনুষ্ঠানে নির্বাচন কমিশন, নির্বাচনী আপিল বোর্ড ও বিভিন্ন জুয়েলারী ব্যবসায়ী ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দরা নবনির্বাচিত বাজুস চট্টগ্রাম শাখার কর্মকর্তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামের দুই হাজার বাজুস সদস্যসহ প্রায় ৩ হাজার জুয়েলারী ব্যবসায়ীর স্বার্থ সমুন্নত রেখে এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়
পরবর্তী নিবন্ধক্রিকেটের নিয়মে পরিবর্তন আনছে আইসিসি