২৪ গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসব আজ শুরু

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

মাসব্যাপী ২৪ গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসব আজ থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে ভলিবল (পুরুষমহিলা) ও কাবাডি পুরুষ ইভেন্টের খেলা বিকাল ৫টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন ২৪ গণঅভ্যুত্থানে নিহত শহীদ ওসাসিম আকরামের পিতা শফিউল আলম। ভলিবল পুরুষ দলগুলো হলো: ইয়ং স্টার ব্লুজ, চসিক একাদশ, শতদল জুনিয়র, উল্লাস ক্লাব, চট্টগ্রাম আবাহনী লি: জুনিয়র, মাদারবাড়ী উদয়ন সংঘ, রাফার ক্রিকেট ক্লাব ও এফএম সি স্পোর্টস ক্লাব। মহিলা দলগুলো হলো: চসিক একাদশ, কল্লোল সংঘ গ্রীণ, হালিশহর লাকী ক্লাব, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। কাবাডি পুরুষ দল: কর্ণফুলী ক্লাব, শতদল জুনিয়র, কল্লোল সংঘ, এস এ ফ্যামিলি, কে এম স্পোর্টিং ক্লাব, চসিক একাদশ, মাদারবাড়ী উদয়ন সংঘ ও ইয়ং স্টার ক্লাব।

সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাংগঠনিক কমিটির আহ্বায়ক আবুল হাসেম বক্কর ও সিজেকেএস সদস্য সচিব হাজী মো. সালাহ উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে শুরু অস্ট্রেলিয়ার প্রস্তুতি
পরবর্তী নিবন্ধম্যাচের দিন সকালে প্রবেশ, খেলা শেষ হতেই যুক্তরাষ্ট্র ছাড়বে ইরান ফুটবল দল