১৭ ভোটে হেরে গেছেন নিপুন ডিপজলকে নিয়ে যা বললেন

| রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা হয়েছে। এতে কলি–নিপুণ পরিষদকে হারিয়ে জয়জয়কার মিশা–ডিপজল পরিষদের। গতকাল শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটের ঘোষিত ফলাফলে দেখা গেছে ডিপজলের কাছে মাত্র ১৭ ভোটে হেরে সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন নিপুণ আক্তার। পরাজয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চিত্রনায়িকা জানালেন, মুভিলর্ড ডিপজলের সঙ্গে পেরে উঠবেন না তা আগেই ঠাহর করেছিলেন। কিন্তু এতো কম ব্যবধানে হারবেন–সেটাই বিস্ময় হয়ে ঠেকেছে তার কাছে। খবর বাংলানিউজের।

নিপুণ বলেন, আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি। যার সঙ্গে নির্বাচন করেছি, আমি চিন্তাও করি নাই মাত্র ১৭ ভোটে আমি তার কাছে হারব। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াব, খুব বেশি হলে ৫০টা ভোট পাব। ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৭ ভোটে হারব সত্যিই সেটা আমি চিন্তাও করিনি। তবে ভোট নষ্ট না হলে ফলাফল অন্যরকমও হতে পারত–এমন ইঙ্গিত দেন অভিনেত্রী। তিনি বলেন, আমার ২৬টা ভোট নষ্ট হয়েছে, ২০৯টি ভোট আমি পেয়েছি। যেখানে ডিপজল ভাই পেয়েছেন ২২৫টি ভোট।

শিল্পী সমিতির ভাইবোনেরা প্রমাণ করে দিয়েছেন যে, তারা আমাকে ভালোবাসেন। আমাকে এত সম্মান দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই।

পূর্ববর্তী নিবন্ধবড় পর্দায় আসছেন মেহজাবীন
পরবর্তী নিবন্ধচলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল