১০ দফা দাবি আদায়ে অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

চালকদের নিয়োগপত্র, সড়ক পরিবহন আইন–২০১৮ এর ২১টি ধারা সংশোধন, বাইলেইন ও ডিভাইডার নির্মাণ, চালকদের ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ ও পরিবহন শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল আইন বাস্তবায়নসহ ফেডারেশনের ১০ দফা দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ অটোরিঙা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন অটোরিঙা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন, ফেরদৌস জামান মুকল, মো. ইউসুফ, উত্তর জেলা সভাপতি আব্দুল করিম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, দক্ষিণ জেলা সভাপতি নাছির উদ্দীন, সিনিয়র সহ–সভাপতি মো. সোলায়মান, সাধারণ সম্পাদক মো. হারুনুর অর রশিদ, আবুল কালাম মোহাম্মদ নূরুন্নবী, আব্দুস সাত্তার, মো. খোরশেদ, আবুল কালাম, আব্দুল হামিদ রিপন, মো. তাজুল ইসলাম, মো. শফি, আজম উদ্দিন রানা, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ নাসির (মোল্লা) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকদিন, অন্যদিন
পরবর্তী নিবন্ধবিনাজুরীতে চলছে চারা রোপণ কর্মসূচি