হাসপাতালে মিঠুন চক্রবর্তী

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৪৪ পূর্বাহ্ণ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তার। শুক্রবার সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ অন্যান্যরা। খবর বাংলানিউজের।

জানা গেছে, এদিন চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু অধিকারী। খোঁজ নেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার। গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ কথা বলেন দু’জনে। মিঠুনের শরীরের খোঁজখবর নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বের হয়ে তিনি বলেন, উনি (মিঠুন চক্রবর্তী) বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে। ভালো আছেন।

এদিকে নিজেই সামাজিকমাধ্যমে মিঠুন চক্রবর্তী সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। হাসপাতাল সূত্রে খবর, ‘মহাগুরু’র হাতে অস্ত্রোপচার হয়েছে। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। দুএকদিনের মধ্যেই ছাড়া হতে পারে তাকে। বলে রাখা যায়, বেশ কয়েকবছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধহাসানের ৪ উইকেট, টপ অর্ডারের আবারো ব্যর্থতা
পরবর্তী নিবন্ধ১২০-১৫০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর!