১২০-১৫০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর!

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর। যুক্তরাষ্ট্র প্রবাসী এই উপস্থাপিকা দুই বছর আগে দেশে এসে ‘ক্রিকেট’ বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। তবে এবার শুধুমাত্র পরিবারকে সময় দিতেই তার দেশে আসা। খবর বাংলানিউজের। একসময় ‘ক্রিকেট মানেই মারিয়া নূর’ খেতাব পাওয়া দর্শকপ্রিয় এই উপস্থাপিকা এবার অতিথি হিসেবে অংশ নিয়েছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। শনিবার (৮ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমএ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে উঠে এসেছে মারিয়া নূরের না বলা অনেক কথা।

১৭ বছর আগে মারিয়া নূরের কর্মজীবন শুরু হয়েছিল একটি বেসরকারি রেডিও’র আরজে হিসেবে। সে সময় তার বেতন ছিল মাসিক পাঁচ হাজার টাকা। ছোটবেলায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অংশ নিয়ে পারিশ্রমিক হিসেবে পেতেন ১২০১৫০ টাকা। সে সময়ের জন্য সেটিই ছিল বিশাল প্রাপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে মিঠুন চক্রবর্তী
পরবর্তী নিবন্ধপ্রেক্ষাগৃহের পর ওটিটিতে শুভ-মিমের ‘মালিক’