হালদা নদী পরিদর্শনে নবনিযুক্ত প্রকল্প পরিচালক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক নাজিম উদ্দীন গতকাল শনিবার হালদা নদী পরিদর্শন করেছেন। এ সময় তিনি হালদা নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অব্যাহত থাকবে বলে অভিমত প্রকাশ করেন। পরে তিনি হালদার প্রবীণ ডিম সংগ্রহকারী জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রাপ্ত কামাল উদ্দিন সওদাগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন রামদাস মুন্সির হাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ রমজান আলী, আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারি ব্যবস্থাপক নুরুল হাকিম প্রমূখ।

সাক্ষাৎকালে নাজিম উদ্দীন হালদা নদীর ঐতিহ্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া সংরক্ষণে প্রবীণ ডিম সংগ্রহকারীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার গুরুত্বের ওপর জোর দেন।

কামাল উদ্দিন সওদাগর হালদা নদীতে দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বলেন। নদীর রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করবেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ধর্মসম্মেলনে ইউএনও ধর্ম শান্তি ও সাম্যের বার্তা দেয়
পরবর্তী নিবন্ধরাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভা