হালদায় মিলল অজ্ঞাত নারীর লাশ

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হালদা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে হালদা নদীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা সাকিন এলাকার একটি প্রজেক্টের সামনে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান।

পুলিশ জানিয়েছে, নিহত ওই নারী কামিজ ও পায়জামা পরা ছিলেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তবে দীর্ঘক্ষণ লাশটি পানিতে থাকায় শরীরের আংশিক পচে যায়। লাশটি নদীতে কীভাবে এসেছে কিংবা কীভাবে মৃত্যু হয়েছে তদন্তের পাশাপাশি লাশের পরিচয় শনাক্তেও কাজ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা রজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জের সেই চিকিৎসকের ২১ বছর জেল
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ৬০০ লিটার ডিজেলসহ চোরাকারবারি আটক