হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরো ৮ শিশু হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে গতকাল আরো ৮ শিশুকে সরকারিবেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া পরীক্ষায় আরো ২ জনের হাম শনাক্ত হয়েছে। দুইজনই উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে এখন পর্যন্ত ৪১৩ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন করে ভর্তি হওয়া এসব রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। মহানগর এলাকায় উপসর্গ থাকা ৮৮ রোগী ভর্তি রয়েছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে আগামী ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আমরা হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করছি। এছাড়া প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধলবণের লক্ষ্যমাত্রা ভেস্তে যাওয়ার শঙ্কা