হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও ৫৭ শিশু হাসপাতালে

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮ হাজার ৬১২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৪৮ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৬৪ জন। অন্যদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭৪৩ জনের।

এছাড়া মোট ২১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল ৯৫ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৫৫ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৬
পরবর্তী নিবন্ধসীমান্তের বাইরে থেকে পরাজিত শক্তির অপতৎপরতা চলছে