হাটহাজারীতে আগুনে পুড়ল তিনটি গরু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে তিনটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় বসতঘর, গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ে গেছে। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চারিয়া পূর্ব সিকদারপাড়া এলাকায় আবদুল হাকিম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নুরুল ইসলাম ও মো. ইউছুপের একটি বসতঘর, চারটি গোয়ালঘর এবং খড়ের গাদা পুড়ে যায়। আগুনে তিনটি গরু মারা গেছে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধতোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৭
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক