হাজেরা-তজু ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৪০ পূর্বাহ্ণ

হাজেরা–তজু ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত বুধবার আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ এস.এম. আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজিবুর রহমান। শিক্ষক–কর্মচারীবৃন্দসহ অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আনিসুর রহমান, মফিজুর রহমান, মাহাবুবুল আলম, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাং দবির উদ্দীন খান, অধ্যক্ষ এ.কে. এম. ইছমাইল, অধ্যক্ষ মোহাঃ কুতুব উদ্দীন ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নের মূল কারিগর হলেন শিক্ষকবৃন্দ। কলেজের দলীয় রাজনীতিমুক্ত সুন্দর–সুশৃঙ্খল পরিবেশকে ধরে রাখার জন্য শিক্ষক–কর্মচারীদের সময়ানুবর্তিতা এবং ক্যাম্পাসে নির্ধারিত সময় পর্যন্ত উপস্থিতির আবশ্যকতার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অপহরণ মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধইউএসটিসির ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন