আনন্দ সাংস্কৃতিক অংগনের উদ্যোগে বাংলাদেশের ৭০ ও ৮০ দশকের ছবির গান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সোনালি দিনের সিনেমার গানগুলো আমাদের স্মৃতিকাতর করে। সেই সময়ের গানগুলো যেন একেকটি কবিতা। গত ১৭ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের কর্ণধার লিটন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি–সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। আশরাফ মাসুদের সঞ্চালনায় এতে সংগীত পরিবেশন করেন শিল্পী ইলা চৌধুরী, শ্রীপূজা, ইনতেখাব আলম মান্না, ওয়াহিদ সাদেক পারভেজ, রিমন সাহা, গীতা আচার্য্য, ববি চৌধুরী, উষ্মী শর্মা, শমিষ্ঠা চৌধুরী, রাব্বি মঈনুদ্দিন, মোঃ মনোয়ার হোসেন। শমিষ্ঠা চৌধুরী হাওইয়ান গীটারে ‘এক নদীর রক্ত পেরিয়ে’ দেশের গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয় নোয়েল গ্রেগারী মেন্ডিস, গনেশ ধর, সনজিৎ আচার্য্যকে। অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী তাঁদের পরিবেশনা দিয়ে দর্শকদের মোহিত করেছেন। অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিলেন আশা অর্কেস্ট্রা টিম। তবলায় লিটন মিত্র, কীবোর্ডে বনন বিশ্বাস, গীটারে সৌকত আচার্য্য, বেইজ গীটারে ছোটন বড়ুয়া, অক্টোপেডে অয়ন বিশ্বাস, বাঁশিতে মোঃ নূর নবী মিন্টু, ঢোলক : উৎস শর্মা ও শুভম দে। প্রেস বিজ্ঞপ্তি।













