শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ও শহীদ ওয়াসিম একাদশ। গতকাল মঙ্গলবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে ১ম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ১–০ গোলে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবং ২য় কোয়ার্টার ফাইনালে শহীদ ওয়াসিম আকরাম একাদশ টাইব্রেকারে ভাটিয়ারী ফুটবল একাডেমিকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের সাইমুন ও শহীদ ওয়াসিম আকরাম একাদশের ফাহিম সোহেল। তাদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব মো. সালাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম।












