সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। খবর বাসসের।
উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, শেখ শরীফুল ইসলাম, নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর সেবাপ্রত্যাশী বাসিন্দারা উপস্থিত ছিলেন।












