সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ স্কাউট দলের ডে-ক্যাম্প

| বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:৫৩ পূর্বাহ্ণ

স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি’ এই মূলভাবে গত ১৩ জুন সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসপিএসসি স্কাউট ইউনিট১ এর ডেক্যাম্প ও দীক্ষা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কর্মশালায় কাবস ও স্কাউটসদের ব্যাজ প্রদান, তাঁবু পরিদর্শন, পাইওনিয়ারিং ও প্রাথমিক প্রতিবিধান, দড়ি কাজ ও গ্রাউন্ড ইয়েল, গ্যাজেট বানানো, অনুমান ও পর্যবেক্ষণ এবং আইননৃত্য প্রদর্শিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল স্কাউটের সম্পাদক এস এম শাহ নেওয়াজ আলী মির্জা, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ারুল আলম, পিওএসজি এর প্রাক্তন প্রেসিডেন্ট সুজয় দে। ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার জাহাঙ্গীর আলম, শামছুল সেলিম শিমুল ও শাহানা আফরোজ। ইউনিট লিডার পংকজ পালিত এর সার্বিক তত্ত্বাবধানে দীক্ষা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা রেল সংযোগ সেতুর নিচে মাটি কাটা বন্ধ করেছে প্রশাসন
পরবর্তী নিবন্ধসঠিক যাকাত বণ্টন নিশ্চিত হলে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি নির্মূল সম্ভব