সেতু চত্বরে নগর জামায়াতের সমাবেশ

আজ শাহ আমানত

| বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাই বিপ্লবের স্মৃতি স্মরণে আজ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় নগরীর শাহ আমানত সেতু চত্বরে (কর্ণফুলী নতুন ব্রিজ) চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনমত সুসংহত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধকওমি মাদরাসার বিরুদ্ধে ঘৃণাজীবীদের সম্মিলিত অপপ্রচারের নিন্দা হেফাজতের