সুর সঞ্চারী সঙ্গীত বিদ্যালয়ের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমপ্রতি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কবি আশীষ সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক অরুণ শীল, বিজন পাল, লোকসঙ্গীতশিল্পী সুকুমার দে, সুজিত দাশ অপু, নিহার ভট্টাচার্য, ঝিনুক পারভীন, কবি সজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার অ্যাড. সুসেন কান্তি দাশ। শেষে সুরসঞ্চারী সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত পরিচালনায় শিক্ষিকা ও সঙ্গীতশিল্পী কাকলী দাশগুপ্তা।












