সুখের পাণ্ডুলিপি

খালেদা লিপি | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

স্বপ্ন দেখা বন্ধ করো না, চোখ মেলে তাকাও

স্বপ্ন পূরণের অঙ্গীকার নামা লিপিবদ্ধ করো

এ এক ঐশী বাণী, হৃদপিণ্ডে গেঁথে দিলো কেউ!

ফুলে ফেঁপে থাকা দুঃস্বপ্ন

প্রতারণার ফাঁদ পাতে বারংবার

পরাজিত হতে হতে সুখ স্বপ্ন ফের পরাক্রম।

দখিনা জানালার ফাঁক গলে এক টুকরো আকাশ

তাঁরাগুলো হাসিহাসি; নক্ষত্র জ্বলজ্বল,

উঁকি দেয়া চাঁদ মনের সমস্ত উপকথা বুঝে নেয়।

হৃদয়ের সমস্ত ব্যাকুলতা বেদনা জাগানিয়া নিমিষেই

ম্লান করে দেয় চাঁদ উজাড় পূর্ণিমা।

মননে মগজে ধীরে ধীরে সৌরভ ছড়ায় সুখের পাণ্ডুলিপি।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির ছন্দ
পরবর্তী নিবন্ধত্রিশূলে বিঁধে আছে আব্রুর শাসন