ত্রিশূলে বিঁধে আছে আব্রুর শাসন

মৃন্ময়ী মৃম | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নারী নদী হয়ে ওঠে কখনো কখনো

চপল স্রোতের মতো ছুটতে ছুটতে একদিন

আব্রুতে ঢেকে যায় তার সত্তার অতল।

ভরা নদীতে আত্মাহুতি দেয় যদি

কামরাজ ইন্দ্র সেই দায় নদীর।

জলের বুকেতে দাগ দিয়ে ছবি আঁকে আব্রু

ভুল করে খসে পড়ে কালোকুন্তল

জ্বলে ওঠা আগুনে ঝাঁপিয়ে পড়ে পতঙ্গের দল

কামের চেতনা পোড়ে লালসার শিখায়

কুলুকুল শব্দে মিশে যায় সভ্যতার আর্তনাদ

শঙ্খনিনাদে ধ্বনিত হয় নদীর

প্রমত্ত হাহাকার

ত্রিশূলে বিঁধে থাকে আব্রুর শাসন;

হুকুম স্বর্গের রাজার।

পূর্ববর্তী নিবন্ধসুখের পাণ্ডুলিপি
পরবর্তী নিবন্ধনিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়