বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে নতুন রূপ দেওয়ার ধারাবাহিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, তুরস্কের বিখ্যাত কোচ হোল্ডিং –এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকোর সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, স্থানীয় বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন বেকো প্রাইম্যাঙ সিরিজ টেলিভিশন লাইনআপ।
এই উন্মোচন সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশন জার্নির আরও একটি নতুন মাইলফলক। এটি বাংলাদেশি গ্রাহকদের হাতের নাগালে বৈশ্বিক প্রযুক্তি ও তুর্কি ইঞ্জিনিয়ারিংয়ের মান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোম্পানির প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে। স্থানীয় উৎপাদন ও উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিশ্বস্ত পণ্য সরবরাহের পাশাপাশি দেশের শিল্প উন্নয়নে অবদান রেখে চলেছে।
বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজটি বাংলাদেশি পরিবারগুলোর জন্য উন্নত হোম এন্টারটেইনমেন্ট প্রযুক্তিকে আরও সহজলভ্য করার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। কিউলেড এবং মিনি এলইডি উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে নতুন এই লাইনআপে। এতে রয়েছে প্রিমিয়াম পিকচার কোয়ালিটি, ইন্টেলিজেন্ট ফিচার, ইমার্সিভ অডিও এবং নিরবচ্ছিন্ন স্মার্ট কানেক্টিভিটি, যা গ্রাহকদের দেবে একদম নতুন প্রজন্মের দারুণ এক ভিউয়িং এঙপেরিয়েন্স।
বেকো প্রাইম্যাঙ কিউএলইডি সিরিজ টেলিভিশনের স্ক্রিন বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, এর ফ্ল্যাগশিপ মিনি এলইডি মডেলটিতে থাকা উন্নত কিউডি প্রযুক্তি চমৎকার এক সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করে।
নতুন এই উন্মোচন প্রসঙ্গে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ বলেন– বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের উন্মোচন বাংলাদেশি গ্রাহকদের কাছে বৈশ্বিক প্রযুক্তি এবং তুর্কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি আমাদের, তারই প্রতিফলন। প্রেস বিজ্ঞপ্তি।










