চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬৪.৪৮ কোটি টাকা। ৩,৬২৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৭.২১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৩৪.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৩৮.৪৯ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৬.৭৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৮০.৮১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৪৯.৭৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬১,৩৯৭.৮৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৬,৫২৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, দাম কমেছে ৫২টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।







