চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৬০.৩৬ কোটি টাকা। ৩,২২৮টি লেনদেনের মাধ্যমে মোট ১.৭২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪২.৪০ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৪০৭.৭৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১০.১৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৬৩.০৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ০.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫৯৮.৬৫। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৫,৯৯০.২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৯,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১০টির, দাম কমেছে ৯৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।







