সিএসইতে লেনদেন ৪৬.১৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৬.১৫ কোটি টাকা। ২,৯০৯টি লেনদেনের মাধ্যমে মোট ৭০.৫১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪৭.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৬০.৩৬ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৮.৮২ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.৩১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮০.৬৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৬.৬৭ বেড়েছে, যা হলো ২,৬৫৬.৪৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬৩,৪২৫.৬৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৪৭৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৯টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, দাম কমেছে ৯৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বব্যাপী মুক্তির আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’
পরবর্তী নিবন্ধলোহিত সাগরে হুতিদের হামলা ঠেকাতে আন্তর্জাতিক জোট গড়তে চায় সৌদি আরব