চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২০.৮২ কোটি টাকা। মোট ১,৪০৩টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭৪.৮৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৭৩.৩১ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৭৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭০.২১ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮০৮.১০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৪.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১২৩.৮৫।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৬,৩৭৩.৪৯ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ ৭০৪,৯৭২.৫৭ কোটি টাকা। সিএসইতে ৬১৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, দাম কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।







