চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৫.৭৭ কোটি টাকা। ১,১৭৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৮০.২২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৭.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৩১.৯৭ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৪৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৫.৬৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮১৫.৭৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৫৫.২৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৩,৫৯১.৪৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৯,৩৫৫.৮৯ কোটি টাকা। সিএসইতে ৬১৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭১ টির, দাম কমেছে ৮৪ টি আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।







