‘দুঃখ দিও মনে’ মিউজিক ভিডিওর থাম্বনেইল উন্মোচন

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

নগরীর ব্লু ওশ্যান রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ‘দুঃখ দিও মনে’ গানের মিউজিক ভিডিওর থাম্বনেইল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির শিল্পী, নির্মাতা ও সংশ্লিষ্ট কলাকুশলীরা। সঙ্গীতগুরু সুব্রত দাশ অনুজের সুরে, লিটন কান্তি সরকারের লেখায় ও প্রযোজনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কৌশিক দত্ত। গানটির সঙ্গীতায়োজন করেছেন সৃজন রায়। আর মিউজিক ভিডিওটির সার্বিক নির্দেশনায় রয়েছেন কনক রাজবর। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন কৌশিক দত্ত ও লিনা গুপ্ত। তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে ভিডিওটি। গতকাল বৃহস্পতিবার গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা গানটি শ্রোতাদের হৃদয়ে নতুন অনুভূতির জন্ম দেবে এবং সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিনেমা হলে ‘আবার হঠাৎ বৃষ্টি’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৭৭ কোটি টাকা