সিএমপির বিদায়ী কমিশনার কৃষ্ণ পদ রায়কে আঞ্জুমান মুফিদুল ইসলামের সংবর্ধনা

| মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

সিএমপির বিদায়ী কমিশনার কৃষ্ণ পদ রায়কে সংবর্ধনা দিয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম। গতকাল সোমবার বেলা ১১ টায় পুলিশ কমিশনারের দামপাড়াস্থ পুলিশ লাইন্স সদর দপ্তরের অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আঞ্জুমানের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক তাঁর বক্তব্যে বলেন, শত ব্যস্ততার মধ্যেও পুলিশ কমিশনার মহোদয় আঞ্জুমানের কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, আঞ্জুমান মুফিদুল ইসলামের সহ–সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার ও শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান গনি। পরে বিদায়ী পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়কে বই উপহার দিয়ে শুভেচ্ছা জানান আঞ্জুমানের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলবণের মাঠ থেকে মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধ১০ সমঝোতায় ভারতের কাছে নির্ভরশীল হবে দেশ : ফখরুল