সাম্যের জয়ধ্বনি

আলী আকবর বাবুল | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

শাওয়ালে প্রথম প্রহরে

ভোরের আলোয় জেগে ওঠে

নারী–পুরুষ কিশোর–তরুণ

কন্ঠে সবাই তাকবীর তাহমিদ

ধনী–গরীব, মালিক–শ্রমিক

সবাই জড়ো হয় এক কাতারে।

কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে

ঈদগাহের ময়দানে

একে অপরের কোলাকুলি আর আলিঙ্গনে

তুলে সাম্যের জয়ধ্বনি,

ঈদ আসে আনন্দ–কল্যাণের বার্তা নিয়ে

মলিনতা–কলুষতা ধুয়ে মুছে পরিস্কার করে

হিংসা–বিদ্বেষ ভুলে প্রীতির বন্ধনে আবদ্ধ হতে

গরীব–দুঃখী–অসহায় পায় অভাবে পরিত্রাণ।

পূর্ববর্তী নিবন্ধঈদের খুশী
পরবর্তী নিবন্ধঈদ আনন্দ