সাতকানিয়ায় শাহাদাতের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের হাতে নিহত মো. শাহাদাতের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও সচেতন মহলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন। গতকাল সোমবার কেরানীহাটে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সদস্যসহ শতাধিক মানুষ অংশগ্রহন করেন। ব্যানারফেস্টুন হাতে তারা ‘শাহাদাত হত্যার বিচার চাই’ খুনিদের ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, মাস্টার আবু তাহের, মো. মাসুম, মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী মা সায়েরা খাতুন। তিনি তার ছেলের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধকুমিল্লা মামার বার্ষিক ওরশ আজ