সাতকানিয়ায় পুকুরে ভাসছিল নিখোঁজ বৃদ্ধের লাশ

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৪:৫৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় নিখোঁজের ২ দিন পর একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. ইলিয়াছ (৭০)। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ এলাকায় ফুলন বাবুর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মো. ইলিয়াস। সোমবার সকালে স্থানীয় লোকজন পূর্ব ছৈয়দাবাদের ফুলন বাবুর পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি পুকুর থেকে উদ্ধার করেন।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেননি তিনি। এতে তার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান কেন অসাংবিধানিক হবে না,