সাতকানিয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:২১ পূর্বাহ্ণ

সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে এক কিশোরীকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে আলী আহমদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খোর্দ্দ কেঁওচিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে জানা যায়, চলতি মাসের ১৫ অক্টোবর ওই কিশোরীকে ঘরে রেখে তার বাবা-মা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওইদিন রাতে ঘরে একা থাকায় একই এলাকার আলী আহমদের পুত্রবধূর সাথে ঘুমাতে যায় মেয়েটি। কিন্তু রাতে অভিযুক্ত আলী আহমদ ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি বাবা-মাকে জানালে গতকাল সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার সহকারী পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন

পূর্ববর্তী নিবন্ধসাজেকে দুই পর্যটক আহত
পরবর্তী নিবন্ধআনিসুজ্জামান ভাষা বিকৃতকারীদের বিরুদ্ধে সর্বদা ছিলেন সোচ্চার