সাতকানিয়ার কেঁওচিয়ায় বিএনপির সভা

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম ফরিদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদ খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন। কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এহসানুল কাইয়ুম টুটুল, এহসানুল ছগির রুবেল, মোস্তাফিজুর রহমান, শাওন, মহিদুল ইসলাম জুয়েল।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধবিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে হবে