সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ মে) সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে আলোচনা সভা, র্যালি, সেমিনার এবং সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক মেজর (অব) ডা.যাবেদ আব্দুল করিম, শিক্ষক মণ্ডলির পক্ষে বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমসহ শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। বক্তারা বলেন, রোগীর সেবায় নার্সরা চিকিৎসা ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি। তাদের আন্তরিকতা, ধৈর্য ও পেশাদারিত্ব স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও মানবিক করে তুলেছে। বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে স্বাস্থ্যখাতের উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক পরিচর্যা ও মানসিক সহায়তা প্রদানে নার্সদের অবদান অনস্বীকার্য। দিবসটি উপলক্ষে সকল নার্সের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয় এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাদের পেশাগত উন্নয়ন ও কর্মপরিবেশ আরও উন্নত করার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।









