সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি পুনর্বিবেচনা : দেশীয় প্রজাতির ওপর গুরুত্বারোপ’ এক শীর্ষক সেমিনার গত শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ
মূল আলোচক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পুনর্বিবেচনা করে আমাদের বিদেশী আগ্রাসী প্রজাতির পরিবর্তে দেশীয় প্রজাতির গাছ রোপণের ওপর জোর দেওয়া উচিত। তিনি বলেন, দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের বিষয়ে সবাইকে মনোযোগী হতে হবে। এছাড়া রোপণকৃত বৃক্ষের নিয়মিত পরিচর্যা ও টেকসই রক্ষণাবেক্ষণের দিকে নজর দিতে হবে। তিনি আরো বলেন,টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ রেখে যেতে এখনই ‘দেশীয় গাছ রোপণ করি, পরিবেশ রক্ষা করি’ নীতিতে ফিরে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











