রেলওয়ে শ্রমিক দল সিজিপিওয়াই (জেটি) শাখার আলোচনা সভা

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, চট্টগ্রাম সিজিপিওয়াই (জেটি) শাখার আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান ৯ আগস্ট টাইগার পাস মোড়ে এ ই এন অফিসে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নুরুল আলম বাবুল। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ মুজিব উদ্দিন ও মোঃ মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহসাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে ‘বৃক্ষরোপণ ও দেশীয় প্রজাতির গুরুত্ব ’ শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি হচ্ছে ‘এসডিজি ভিলেজ’