সাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে নবীন বরণ

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৪:৫৮ অপরাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স (সিএসই ও সিএসআইটি) বিভাগের ফল—২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ রোববার ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী এম এম হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সিএসই বিভাগের প্রধান তানজিয়া চৌধুরী, সিএসআইটি বিভাগের  প্রধান জিনাত সুলতানা এবং বিভাগের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

অতিথিরা বলেন, শুধুমাত্র চাকরী নির্ভর না হয়ে নিজের সৃষ্টিশীলতা দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।দেশের কাঙ্খিত উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে হবে। গুণগত শিক্ষার মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের বিশ্বাস সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কম্পিউটার জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে প্রয়োগ করবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন বিভাগের শিক্ষকবৃন্দ।
পূর্ববর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান, যা পাওয়া গেল
পরবর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ার ও রিহ্যাবের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর