সিআরটিএফ’র স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ক্যান্সার রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৩ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরটিএফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সানাউল্লাহ শেলী। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ও জিবি সদস্য সচিব আহমেদ শাহিন আল রাজি।

বিশেষ অতিথি ছিলেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও জিবি মেম্বার সহকারি অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। কর্মসূচি সঞ্চালনা করেন ডা. সৈয়দ আফতাব উদ্দিন এবং স্তন ক্যান্সার বিষয়ে তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. নিগহাত জাবীন। এ সময় সিআরটিএফ’র টিম সদস্য ডা. আদনান বাচা, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সানাউল্লাহ শেলীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার