সাংবাদিক ওবায়দুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম ওবায়দুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ২০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

ওবায়দুল হক হাটহাজারী থানার ধলই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। দৈনিক আজাদীর শুরু থেকে তিনি পত্রিকাটির সাথে কাজ শুরু করেন। চার দশকের বেশি সময় ধরে তিনি আজাদীতে কাজ করেন। তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল, কোরান খতমসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু