‘সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন’

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাবেক সহসভাপতি মুহাম্মদ শাহেদ বলেছেন, ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে নির্বাচনী ইশতিহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমরা অঙ্গীকারাবদ্ধ।তিনি গতকাল শনিবার চট্টগ্রাম৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে যুবদলের উদ্যোগে মুরাদপুর এলাকায় গণসংযোগকালে এ এসব কথা বলেন। তিনি আরও বলেন, গুপ্ত রাজনৈতিক শক্তি নানা রকম গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পলাতক ফ্যাসিস্ট হাসিনার মত গুপ্ত রাজনৈতিক দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্নে বিভোর। সচেতন দেশবাসী অবাধ সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভোট নিয়ে যে কোন ষড়যন্ত্র বিএনপি যুবদল সহ দেশের সকল নাগরিক রুখে দিবে। চট্টগ্রাম৮ আসনের র্প্রার্থী এরশাদ উল্লাহ স্বজ্জন ব্যক্তি। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এরশাদ উল্লাহকে জয় যুক্ত করবেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুছা, মোহাম্মদ আলী সাকি, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, মহিউদ্দিন মুকুল, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, শাবাব ইয়াজদানী, হাবিবউল্লাহ খান, শেখ রাসেল, মো. আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, রাসেল আকাশ, শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, মঈনুদ্দীন চৌধুরী শাকিল, জাবেদ হোসেন, সাদেক আহমদ, আলাউদ্দিন, আমজাদ হোসেন, হাসান তোফা, সালাহ উদ্দিন, সোলাইমান হোসেন মনা, জাবেদ হোসেন, সালেহ আহাম্মদ খোকন, সত্যজিৎ বড়ুয়ার রুপু, রাসেল আহমদ, মহিউদ্দিন গাজী, মোহাম্মদ আকবর, জাবেদ, শাহজাহান, মোহাম্মদ আনোয়ার, আসলাম হোসেন, সানি আহম্মদ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ মামুন, জসিম উদ্দিন, মো. সায়েদ, মো. রুবেল, সেলিম, ফোরকান, জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্টিল মিলস বাজার এলাকায় ধানের শীষের সমর্থনে গণসংযোগ
পরবর্তী নিবন্ধবরুমচড়া আবদুল কাদের জিলানী মহিলা মাদরাসার বার্ষিক সভা