ষাটের দশকের স্নিগ্ধতায় বুবলী

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

সময়ের চাকা যেন উল্টো দিকে ঘুরে গেল! ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী যখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন লুকের ছবিগুলো শেয়ার করলেন, মুহূর্তেই ভক্তরা ফিরে গেলেন ষাটের দশকের সেই সাদাকালো আর রঙিন ফ্রেমের মাঝামাঝি সময়ে। মাথায় চওড়া হেয়ারব্যান্ড, চোখে টানা আইলাইনার আর শাড়িতে বুবলীকে দেখাচ্ছে ঠিক যেন রূপালি পর্দার কোনো ক্ল্যাসিক সম্রাজ্ঞী। বুবলী তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, (আভিজাত্যই একমাত্র সৌন্দর্য যা কখনও ম্লান হয় না)। তার এই লুকটি কেবল সাজগোজের বিষয় নয়, বরং এটি একটি যুগের প্রতিনিধিত্ব করছে। গ্রামোফোন রেকর্ড প্লেয়ারের পাশে বসে বই হাতে তার পোজগুলো মনে করিয়ে দিচ্ছে সেই সময়ের বিনোদন আর ধীরস্থির জীবনযাত্রার কথা। লালসাদা পোলকা ডট শাড়ির সাথে মিলিয়ে পরনে থাকা গাঢ় লাল ব্লাউজ আর কপালে ছোট্ট টিপ। সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী আবহ তৈরি হয়েছে। ষাট ও সত্তরের দশকের হেয়ারস্টাইল নিয়ে আমাদের সবার মাঝেই সবসময় একটা আলাদা আকর্ষণ কাজ করে।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং জুনিয়র,শতদলের দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধগ্র্যামিতে কেনড্রিক লেমারের রেকর্ড